ব্যবহারের শর্তাবলী
BartaPilot ব্যবহার করে বা অ্যাকাউন্ট খুলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন। সহজ ভাষায় লেখা, তবু একবার পড়ে নিন।
১. সেবাটা কী
BartaPilot একটা অনলাইন সফটওয়্যার। এটা দিয়ে অর্ডারের মেসেজ গুছানো, Steadfast-এ পার্সেল বুক করা, Photo Collage বানানো, Invoice, রিপোর্ট, কেনা দাম ও লাভ, কর্মীর বেতন ইত্যাদি হিসাব রাখা যায়। আমরা কোনো পণ্য কিনি-বেচি না, পার্সেলও পৌঁছাই না। পার্সেল পৌঁছানো, টাকা তোলা ও ফেরতের দায় সংশ্লিষ্ট কুরিয়ারের (যেমন Steadfast) এবং আপনার।
২. অ্যাকাউন্ট
- অ্যাকাউন্ট খুলতে সঠিক নাম, ইমেইল আর মোবাইল নম্বর দিতে হবে।
- পাসওয়ার্ড গোপন রাখা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্ট থেকে যা হয়, তার দায় আপনার।
- Agent তার দলের Sales Executive-দের অ্যাকাউন্টে যা হয় তার জন্যও দায়ী; দরকার হলে Agent তাদের বন্ধ করতে পারেন।
- Steadfast-এর API key আপনার নিজের; সেটা আমরা এনক্রিপ্ট করে রাখি এবং শুধু আপনার পার্সেল বুক ও স্ট্যাটাস আনতে ব্যবহার করি।
৩. প্যাকেজ, দাম ও পেমেন্ট
- প্যাকেজের দাম অগ্রিম দিতে হয় (মাসিক বা বছরে)। bKash-এ পাঠিয়ে জমা দিলে যাচাইয়ের পর চালু হয়।
- নিজে থেকে টাকা কাটা হয় না (অটো-রিনিউ নেই)। মেয়াদ শেষ হওয়ার আগে ইমেইলে মনে করিয়ে দেওয়া হয়; নবায়ন না করলে প্যানেল লক হয়, কিন্তু ডাটা মোছা হয় না।
- মেয়াদের মাঝে সিট বাড়ালে বা বড় প্যাকেজে গেলে বাকি দিনের হিসাবে দাম ধরা হয়। ছোট প্যাকেজে গেলে চলতি মেয়াদ শেষ হলে বদলায়।
- দাম বদলাতে পারে। বদলালে আগে জানানো হবে; ইতিমধ্যে দেওয়া মেয়াদে নতুন দাম লাগবে না।
- বিশেষ দাম বা কুপনের ছাড় যে শর্তে দেওয়া হয়েছে শুধু সেই শর্তে চলবে।
- ন্যায্য ব্যবহার: Business প্যাকেজের "যত খুশি Sales Executive" একটা ব্যবসার নিজের কর্মী ও পেজের জন্য। একটা অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা কোম্পানি চালানো বা অন্যদের সাথে অ্যাকাউন্ট ভাগ করা যাবে না; এমন হলে আলাদা অ্যাকাউন্ট নিতে বলা হবে।
৪. টাকা ফেরত
- ৫ দিনের ফ্রি Trial-এ ব্যবহার করে দেখে তারপর কিনুন — এজন্য যাচাই হওয়া পেমেন্ট সাধারণত ফেরত দেওয়া হয় না।
- ভুল করে দুইবার টাকা পাঠালে, বা আমাদের দিক থেকে সেবা টানা বন্ধ থাকলে, যোগাযোগ করলে বাড়তি টাকা ফেরত বা মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে।
৫. যা করা যাবে না
- অবৈধ পণ্য বিক্রি, প্রতারণা, ভুয়া অর্ডার বা অন্যের তথ্য অপব্যবহারে BartaPilot ব্যবহার করা যাবে না।
- কাস্টমারকে বিরক্তিকর বা প্রতারণামূলক SMS পাঠানো যাবে না (Business প্যাকেজের SMS শুধু অর্ডারের খবরের জন্য)।
- সফটওয়্যারে হ্যাক, অতিরিক্ত চাপ দেওয়া বা অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা যাবে না।
- Steadfast বা অন্য তৃতীয় পক্ষের নিজস্ব নিয়মও মানতে হবে।
৬. আপনার ডাটা
আপনার ব্যবসার ডাটা আপনার। আমরা তা কীভাবে রাখি ও ব্যবহার করি, তা গোপনীয়তা নীতি-তে লেখা আছে। আমরা প্রতি রাতে ব্যাকআপ রাখি, তবু জরুরি হিসাব নিজের কাছেও রাখার পরামর্শ দিই (রিপোর্ট থেকে Excel নামানো যায়)।
৭. তৃতীয় পক্ষের সেবা
Steadfast, bKash, ইমেইল ও SMS কোম্পানির মতো তৃতীয় পক্ষের সেবা বন্ধ, ধীর বা বদলে গেলে তার কারণে কাজে সমস্যা হতে পারে। সেসব সেবার ভুল বা ক্ষতির দায় আমাদের নয়, তবে সমস্যা মেটাতে যতটা পারি সাহায্য করব।
৮. দায়ের সীমা
সফটওয়্যারটা ঠিকঠাক চালাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, তবে কখনো ভুল বা বন্ধ থাকা হতে পারে। সফটওয়্যারের কারণে কোনো ক্ষতি হলে আমাদের দায় সর্বোচ্চ গত ৩ মাসে আপনি আমাদের যত টাকা দিয়েছেন ততটুকু। ব্যবসার লাভ-ক্ষতি, অর্ডার হারানো বা কুরিয়ারের ভুলের পরোক্ষ ক্ষতির দায় আমাদের নয়।
৯. অ্যাকাউন্ট বন্ধ
আপনি যেকোনো সময় ব্যবহার বন্ধ করতে পারেন। এই শর্ত ভাঙলে আমরা আগে জানিয়ে (গুরুতর হলে না জানিয়েও) অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
১০. শর্ত বদল
দরকার হলে এই শর্তাবলী হালনাগাদ হতে পারে। বড় পরিবর্তন হলে ইমেইল বা প্যানেলের ঘোষণায় জানানো হবে। তারপরও ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নিয়েছেন বলে ধরা হবে।
১১. প্রযোজ্য আইন
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী চলবে।
১২. যোগাযোগ
যেকোনো প্রশ্নে: WhatsApp 01611271587 · Facebook facebook.com/Bartapilot